বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার ডরোথি হফনার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০১:৪২ পিএম


বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসেবে নাম লেখালেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা ডরোথি হফনার। ধারণা করা হচ্ছে দ্রুতই তার নাম দেখা যাবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও। ১৩ হাজার ফুট উপর থেকে স্কাইডাইভ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই বৃদ্ধা। এখন স্বপ্ন দেখছেন আগামী বছর হট এয়ার বেলুন রাইডে যাওয়ার।

লাঠিতে ভর দিয়ে হেঁটে বেড়ানোর বয়সে সাড়ে তেরো হাজার ফুট উচ্চতার হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শিকাগোর বাসিন্দা ডরথি হফনার। খবর দ্যা গার্ডিয়ানের।

নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে ডরোথি বলেন, যখন দেখবে- পৃথিবী তোমার নিচে, এই অনুভূতি অসাধারণ।

১৩ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দেয়ার সাথে সাথে করতালিতে ফেটে পড়েন দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা। ভূমিতে অবতরণের পর তাকে জানান অভিবাদন। তাদের মধ্যে ছিলেন ডরোথির এক বন্ধুও।

তিনি বলেন, তাকে দেখে আরও অনেকেই নিজেদের স্বপ্ন পূরণের অনুপ্রেরণা পেয়েছে। সম্ভবত নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন ওকে দেখে ভাবছিলেন, সে যদি পারে তবে আমি কেন পারবো না!

ডরথি জানান, নিজেকে তিনি বৃদ্ধ বলতে চান না। বরং নিজেকে তুলনামূলক বয়স্ক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। জানান, বয়স কোন বাধা নয়। যদি কোনো কিছু করার ইচ্ছে থাকে এবং সেটা করলে ভালো লাগবে বলে মনে হয় তবে সবারই এমন কিছু করা উচিত।

তিনি বলেন, যখন তোমার কিছু করতে ভালো লাগবে তখন সেটা করতে কোন বাধা নেই। হয়তো ভয় লাগবে, সংশয় কাজ করবে। কিন্তু সেটাকে অতিক্রম করে গেলেই স্বপ্নের নাগাল মিলবে।

চলতি বছরের ডিসেম্বরে ১০৫ বছর বয়সে পা দিতে চলেছেন ডরথি হফনার।

গিনেস বুকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে স্কাইড্রাইভার হিসেবে নথিভুক্ত রয়েছে সুইডেনের এক নারীর নাম। ২০২২ সালে ১০৩ বছর ২৫৯ দিনে ওই রেকর্ড গড়েছিলেন তিনি।

একাত্তর/আরএ
দুনিয়াতে আজব সব ঘটনা ঘটেই চলছে। মরে যাবার পর আবারও জীবিত হবার ঘটনা খুব বিরল হলেও অবাস্তব নয়। এমন অবিশ্বাস খবর কালে ভদ্রে মিলে। তেমনই এক খবর এসেছে লাতিনের দেশ ইকুয়েডর থেকে। কবরে নামিয়ে দেয়ার আগেই...
পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৩০ বছর বয়সী পর্তুগিজ কুকুর ববি। ববি হলো বিশুদ্ধ রাফেইরো দো আলেন্তেহো জাতের একটি কুকুর। এই জাতের কুকুরের গড় আয়ু হয়ে...
চীনের সাংহাই প্রদেশের একটি কেয়ার হোমের একজন বয়স্ক রোগীকে মৃত ঘোষণার পর মরেদহ মর্গে পাঠানো হয়। পরে মর্গে ওই বৃদ্ধা নারী নড়ে ওঠেন। এরপর আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেয়ার হোমের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর