পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর এখন ববি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ এএম

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৩০ বছর বয়সী পর্তুগিজ কুকুর ববি। 

ববি হলো বিশুদ্ধ রাফেইরো দো আলেন্তেহো জাতের একটি কুকুর। এই জাতের কুকুরের গড় আয়ু হয়ে থাকে ১২ থেকে ১৪ বছর। তবে বুধবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত ববির বয়স ছিল ৩০ বছর ২২৬ দিন।

২৩ বছর বয়সী স্পাইক দ্য চিহুয়াহুয়াকে সবচেয়ে বয়স্ক জীবন্ত কুকুরের স্বীকৃতি দেয়ার দুই সপ্তাহ পরেই এই রেকর্ড নিজের করে নিলো ববি। 

এর আগে সবচেয়ে বয়স্ক কুকুরটি ছিল অস্ট্রেলিয়ার ব্লুই, যে ১৯৩৯ সালে ২৯ বছর পাঁচ মাস বয়সে মারা যায়। 

ববির বয়স পর্তুগিজ সরকারের পোষ্য ডাটাবেস দ্বারা যাচাই করা হয়েছে, যা ন্যাশনাল ইউনিয়ন অফ ভেটেরিনারিয়ান দ্বারা পরিচালিত হয় বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। 

পর্তুগালের পশ্চিম উপকূলের কাছে কনকিউইরোস গ্রামে কোস্টা পরিবারের সাথে তার পুরো জীবন কাটিয়েছে ববি। 

ববির মালিক লিওনেল কস্তা জানিয়েছেন, তার বাবা-মায়ের অনেকগুলো পোষা প্রাণী ছিল এবং জন্মের পর ববির দুই ভাইবোনকে মেরে ফেলতে হয়েছিলো, তবে ববি তখন পালিয়ে যায়। 

লিওনেল ও তার ভাইয়েরা ববির অস্তিত্ব তাদের বাবা-মায়ের কাছ থেকে গোপন রেখেছিলেন যতক্ষণ না সে শেষ পর্যন্ত আবিষ্কৃত হয়। এক পর্যায়ে সে তাদের পরিবারের অংশ হয়ে ওঠে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর বেলুনের নজরদারির অভিযোগ

২০১৮ সালে শ্বাসকষ্টের কারণে ববিকে একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিলো। এছাড়া সে তুলনামূলকভাবে নির্ঝঞ্ঝাট জীবন কাটিয়েছে।

লিওনেল বিশ্বাস করেন যে ববির দীর্ঘায়ুর রহস্য হল 'শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশে' বাস করা। তবে দীর্ঘায়ু তার রক্তেও থাকতে পারে, কেননা তার মা ১৮ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। 


একাত্তর/এসজে

১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
দক্ষিণ কোরিয়ার সংসদে কুকুরের মাংসের ব্যবসা নিষিদ্ধ করে একটি বিল পাস হয়েছে। মঙ্গলবার পাস করা বিলটিতে মাংসের জন্য দেশটিতে কুকুরের প্রজনন, জবাই এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসেবে নাম লেখালেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা ডরোথি হফনার।
দক্ষিণ কোরিয়ার নাগরিকরা কুকুরের মাংস খেয়ে থাকে। তবে সব কোরীয় নাগরিকরা এই পশুটির মাংস খান না। এমনকি দেশটির রাজধানী সিউলেও এটি সহজপ্রাপ্য নয়।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর