মেক্সিকো উপকূলে ঘূর্ণিঝড় লিডিয়ার আঘাত

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৪২ পিএম

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অত্যন্ত বিপজ্জনক ঘূর্ণিঝড় লিডিয়া আঘাত হেনেছে। ক্যাটাগরি ফোর ঘূর্ণিঝড়টির আঘাতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

সমুদ্রের ঢেউ, বন্যা ও ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের নিম্নাঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খবর বিবিসি’র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, পুয়ের্তো ভাল্লার্তার সমুদ্র সৈকতে আঘাত হেনেছে লিডিয়া। আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার। পরে এটি দুর্বল হয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মেনুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, ঘূর্ণিঝড় কবলিত মানুষদের সাহায্যে ছয় হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিম্নাঞ্চল, নদী এবং পাহাড়ি এলাকা থেকে নাগরিকদের দূরে থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

নায়ারিত রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পুয়ের্তো ভাল্লার্তার উত্তরে ভ্যানের ওপর গাছ পড়ে চালক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে।

প্রায় প্রতি বছরই মে থেকে নভেম্বরের মধ্যে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানে।

 

একাত্তর/জো
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন বারুদের গন্ধ! ইরানের জাতীয় টেলিভিশনে (আইআরআইবি) দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে দেশটির নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, তেহরান...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর