সাতক্ষীরা-১: চার দলের জটিল সমীকরণের আসন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:১১ পিএম

চরম ডানপন্থীদের আসন সাতক্ষীরা-১ এ গত ১০ বছর বসে আছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তালা এবং  কলারোয়া উপজেলা নিয়ে এই আসনে আওয়ামী লীগেরও শক্ত অবস্থার রয়েছে। কিন্তু জোট রাজনীতির সমীকরণে এখানে ২০১৪ এবং ২০১৮ সালে জয়ী হন ওয়ার্কার্স পার্টির মোস্তফা লুৎফুল্লাহ।

গত ১০ বছরে এই আসনে তাদের অবস্থান আগের চেয়ে অনেক শক্ত। তবে এবার আর শরিকদের ছাড় দিতে নারাজ ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন কমপক্ষে ছয়জন প্রার্থী। এখানে জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামীরও আলাদা ভোট ব্যাংক যেমন রয়েছে তেমনি রয়েছে প্রস্তুতিও।  

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাঁচটির পরিবর্তে চারটি আসনে বিন্যস্ত করে। ফলে সাতক্ষীরা-১ ও ২ আসন পূর্বের অবস্থানে থাকলেও বাকি তিনটি সংসদীয় আসন দুটি আসনে পরিণত হয়। সাতক্ষীরা-৩ আসনে আশাশুনি উপজেলার সঙ্গে যুক্ত হয় দেবহাটা ও কালিগঞ্জের চারটি ইউনিয়ন।

অপরদিকে কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নকে শ্যামনগর উপজেলার সঙ্গে যুক্ত করে গঠিত হয় সাতক্ষীরা-৪ আসন। পাল্টে যায় ভৌগোলিক অবস্থান ও ভোটের হিসাব-নিকাশ। বর্তমানে সাতক্ষীরা জেলায় সংসদীয় আসন হচ্ছে চারটি। এর মধ্যে তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন।

সাতক্ষীরা-১: চার দলের জটিল সমীকরণের আসন, ছবি: একাত্তর

এই এলাকার দীর্ঘ দিনের দুঃখ কপতাক্ষ নদ। দীর্ঘ এই নদ খননের পর বেশির ভাগ এলাকায় জলাদ্ধার সংকট কেটেছে। দুই উপজেলার ২৪ টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে গঠিত সাতক্ষীরা ১ আসন। প্রায় ৫ লাখ ভোটারের এই আসনের মূল সমস্যা এখনো যোগাযোগ ব্যবস্থা। যদিও সুন্দর সাতক্ষীরা খুলনা মহাসড়ক হয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতেও কাজ চলছে। তবে মাদকের বিস্তার নিয়েও অভিযোগ আছে বিস্তর।

আসনটিতে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের ভোট কাছাকাছি। ভোট রয়েছে জাতীয় পার্টি এবং বিএনপিরও। একক ভাবে জয়ী হওয়ার মত ভোট না থাকলেও ভোট রয়েছে ওয়ার্কার্স পার্টিরও। জোট রাজনীতির সমীকরণে এই আসনে ২০১৪ সাল থেকে এই আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন।

এবার এই আসনে প্রার্থী দিতে চায় আওয়ামী লীগ। নেতা কর্মীরা বলছেন, দীর্ঘদিন প্রার্থী দিতে না পারায় তারা সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে। এবার সেখানে নবীণ প্রবীণ মিলিয়ে আগ্রহী প্রার্থী আছেন কমপক্ষে ছয়জন।  এই আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় এগিয়ে রয়েছেন টানা ১৩ বছর ধরে জেলা সভাপতির পদে থাকা সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবর রহমান।

সাতক্ষীরা-১ আসনে শরিক দল নয় বরং আওয়ামী লীগের যে কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা । কারণ হিসেবে তারা বলছেন, টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায়। আগের চেয়ে তরুণ প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়ে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

সাতক্ষীরা-১: চার দলের জটিল সমীকরণের আসন, ছবি: একাত্তর

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনবার নির্বাচিত ফিরোজ আহমেদ স্বপন এবার আওয়ামী লীগের মনোনয়ন আশা করেন । ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন।

এই আসনে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ১৪ দল ও মহাজোটের তালা উপজেলার আহ্বায়ক শেখ নূরুল ইসলাম এবার দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মাঠে রয়েছেন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নুরুল ইসলাম দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং দলীয় প্রতীক পাওয়ার পরও জোটের স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও আছেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। তরুণ এই রাজনীতিক এবার সাতক্ষীরা-১ আসনে নৌকার হাল ধরতে মাঠে রয়েছেন । কেন্দ্রীয়ভাবে তিনি মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টায় রয়েছেন । দলীয় মনোনয়ন পেলে তিনি নৌকার হাল ধরে মাঠে থাকতে চান।

এই আসনে একক নির্বাচন করতে চায় জাতীয় পার্টি। এরই মধ্যে তারা জনসংযোগসহ বিভিন্ন প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নেতরা বলছেন এই আসনে তাদের ভোট রয়েছে, রয়েছে শক্ত প্রার্থীও। এ আসনে সর্বশেষ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সাতক্ষীরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ দিদার বখত।

সাতক্ষীরা-১: চার দলের জটিল সমীকরণের আসন, ছবি: একাত্তর

এই আসনে সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার সুবাদে এখনও বেশ জনপ্রিয় তিনি । এই কারণে জাতীয় পার্টি থেকে সাতক্ষীরা-১ আসনে সৈয়দ দিদার বখত যে জাতীয় পার্টির প্রার্থী হবেন সেটা এক প্রকার নিশ্চিত। তবে তিনি জানান, সময় ও পরিস্থিতি বলে দেবে তিনি নির্বাচন করবেন কিনা।

এই আসনে ১৯৯১ সালের নির্বাচনে এই আসনে  জামায়েতে ইসলামী জয়ী হয়েছিল। এরপর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে এ আসন থেকে জয় পায়নি স্বাধীনতাবিরোধী এই দলটি। এবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ভেতরে সাতক্ষীরা-১ আসনে বিএনপি সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী। এ আসনে দীর্ঘদিন বিএনপি জয় না পেলেও আওয়ামী লীগের শরিক প্রার্থী নিয়ে দলীয় কোন্দল এবারের নির্বাচনে ভাগ্য খুলে দিতে পারে বিএনপির। ফলে নির্বাচন করতে চাইছেন দলটির বেশ কিছু নেতা।

এখানে বিএনপির সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। এ কারণে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন সে বিষয়টি নিয়ে এখনো দলের নেতা কর্মীরা নিশ্চিত নয়।

তবে, হাবিবের স্ত্রী সুপ্রিমকোর্টের আইনজীবী শাহানা আক্তার বকুল বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে দলীয় সূত্র আভাস দিয়েছে। এরই মধ্যে তিনি ভিন্ন কৌশলে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। ঈদের সময় তিনি তালা ও কলারোয়ার দলীয় নেতাকর্মীদের দুদিন ধরে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভূরিভোজন করিয়েছেন।

তালা ও কলারোয়া দুটি উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনের আওতায় রয়েছে ২৪ ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৮৯১ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ৮১৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ১৩ হাজার ৭৩ জন।

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর