মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যা এবং প্রাক্তন স্বামীকে চারবার হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক অস্ট্রেলিয়ান নারীর বিরুদ্ধে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার তিনজনকে হত্যার এবং পাঁচটি হত্যা চেষ্টার দায়ে ৪৯ বছর বয়সী ইরিন প্যাটারসনকে অভিযুক্ত করেছে পুলিশ। 

পুলিশ বলছে, গেলো জুলাই মাসে অস্ট্রেলিয়ার লিওনগাথা শহরে তার বাড়িতে একটি পারিবারিক মধ্যাহ্নভোজের সাথে এসব হত্যাকাণ্ডের সম্পর্ক রয়েছে। যদিও ইরিন সব হত্যার দায় অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। 

স্থানীয় সময় শুক্রবার আদালতে উপস্থিত হন ইরিন। এসময় তার বাড়ি থেকে জব্দ করা কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম বিশ্লেষণ করে দেখার জন্য প্রসিকিউটরদের সময় দেয়ার জন্য তার মামলাটি ৩ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে জামিনের জন্য কোনো আবেদন করেননি ইরিন।

এদিন লিওনগাথা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মোরওয়েলের ছোট শহরে আদালতের বাইরে একাধিক টিভি চ্যানেল ভিড় করলেও ক্যামেরা এবং কৌতূহলী স্থানীয়দের সামনে ইরিনকে আনা হয়নি। তাকে রাতারাতি পুলিশ সেল থেকে একটি সংযোগকারী টানেলের মাধ্যমে আদালত ভবনে স্থানান্তরিত করা হয়।

শুক্রবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত আদালতের নথিতে দেখা গেছে, পুলিশ অভিযোগ করেছে প্যাটারসন তার প্রাক্তন স্বামীকে নভেম্বর ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২২ সালের মধ্যে তিনবার হত্যা করার চেষ্টা করেছিলেন।

ইরিন প্যাটারসনের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, গেলো ২৯ জুলাই অস্ট্রেলিয়ার লিওনগাথা শহরে তার বাড়িতে দুপুরের খাবার খান ৭০ বছর বয়সী গেইল ও ডন প্যাটারসন এবং গেইলের বোন হিদার উইলকিনসন। তারা ছিলেন ইরিনের প্রাক্তন স্বামীর পিতামাতা ও খালা। 

এসময় তাদের এসময় গরুর মাংসের খাবার খেতে দেন ইরিন, সাথে মাশরুমও ছিলো। যা খেয়ে তারা তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান স্বামী ইয়ান উইলকিনসন। যিনি প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হয়েছেন। 

ইরিন প্যাটারসন জানান, তিনি একটি সুপারমার্কেট থেকে কেনা মাশরুম এবং কয়েক মাস আগে এক এশিয়ান দোকান থেকে কেনা শুকনো মাশরুমের মিশ্রণ ব্যবহার করে খাবারটি তৈরি করেছিলেন।

পুলিশ বলছে, পরে ওই চারজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। 

পুলিশের বিশ্বাস, ওই চারজন ডেথ ক্যাপ মাশরুম খেয়েছিলেন। যা খাওয়া অত্যন্ত প্রাণঘাতী।

তবে এরিন প্যাটারসন বলেছেন, তিনি কখনই তার অতিথিদের বিষ খাওয়াতে চাননি। তার দাবি, খাওয়ার পর তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওষুধ দেয়া হয়েছিল।

এর আগে আগস্টে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, আমি এখন এই ভেবে বিধ্বস্ত হয়েছি যে, এই মাশরুমগুলো আমার প্রিয়জনদের জন্য বিপদজন ছিলো। 

আরবিএস  
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর