দিল্লিতে বিষাক্ত ধূসর ধোঁয়া, স্কুল বন্ধ ঘোষণা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিজুড়ে বিষাক্ত ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতি রাজধানীর তিন কোটি বাসিন্দার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। 

শুক্রবার হিন্দুস্থান টাইমস ও এএফপির খবরে হয়েছে, প্রতি শীতে কৃষকদের খড় পোড়ানোর ধোঁয়া এবং যানবাহন ও কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া একত্রিত হয়ে রাজধানীকে ধোঁয়ায় ঢেকে দেয়।

পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের মতে, শুক্রবার সবচেয়ে বিপজ্জনক পিএম ২.৫ কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মাত্রার দৈনিক সর্বোচ্চের ৩৫ গুণ বেশি ছিলো। এ মাত্রার কণা এতো ছোট যে সেগুলো রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার এক ঘোষণায় বলেন, এমন ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিতে রাজধানী জুড়ে সকল প্রাথমিক বিদ্যালয় কমপক্ষে দুই দিন বন্ধ থাকবে।

অন্যদিকে দিল্লির হাসপাতালগুলোতে বেড়েছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। সকালের দিকে অতিরিক্ত ধোঁয়ার কারণে রাস্তায় বের হয়ে বিপাকে পড়ছেন অনেকে। 

এ পরিস্থিতি কতোদিন চলবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি দিল্লি কর্তৃপক্ষ। 

আরবিএস  
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর