রাফা ক্রসিং দিয়ে বিদেশিদের সরিয়ে নেয়া স্থগিত, শর্ত দিলো হামাস

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১:২২ পিএম

গাজা-মিশর সীমান্তের রাফা ক্রসিং দিয়ে বিদেশি পাসপোর্টধারীদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া স্থগিত করেছে হামাস সরকার।

গুরুতর আহত ফিলিস্তিনিদের মিসরের হাসপাতালে সরিয়ে নিতে ইসরাইল অনুমোদন দিতে অস্বীকার করলে শনিবার এ কার্যক্রম স্থগিত করে হামাস। খবর ওয়াশিংটন পোস্টের। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সীমান্ত কর্মকর্তা বলেন, কোনো বিদেশি পাসপোর্টধারী গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে না, যতক্ষণ না উত্তর গাজার হাসপাতাল থেকে আহত ব্যক্তিদেরকে রাফা ক্রসিং দিয়ে মিশরে নিয়ে যাওয়া হয়।

মিসরের নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, কোনো আহত ব্যক্তি কিংবা বিদেশি পাসপোর্টধারী কাউকে শনিবার রাফা ক্রসিংয়ে দেখা যায়নি।

সূত্রটি আরও জানায়, মিসরের রাফা টার্মিনালের দিকে আহত ব্যক্তিদের বহনকারী অ্যাম্বুলেন্স কনভয়ে হামলার পর এ সিদ্ধান্ত নেয় হামাস।

এর আগে শুক্রবার ইসরাইলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে, তারা গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফার বাইরে রাখা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে, কারণ এসব হামাসের সন্ত্রাসী সেল দ্বারা ব্যবহৃত হতো।

যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। 

আরবিএস  
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর