২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন পুতিন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনে তার অংশগ্রহণ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন পুতিনের উপদেষ্টারা। 

ক্রেমলিনের অন্তত ছয়টি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক কমেরসান্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন। 

নাম না প্রকাশের শর্ত ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, দলের হয়ে পুতিনই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

একাধিক জরিপে দেখা গেছে, রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ বাসিন্দা পুতিনকেই আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। গেলো ২৩ বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি।

পুতিনের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাশিয়া। 

সংশ্লিষ্টরা বলছেন, গেলো বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়াজুড়ে জনপ্রিয়তা বেড়েছে পুতিনের।   

আরবিএস  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর