অনির্দিষ্টকালের জন্য গাজার নিয়ন্ত্রণ চায় ইসরাইল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে অনির্দিষ্টকালের জন্যে গাজার ‘সার্বিক নিরাপত্তার’ দায়িত্ব নেবে ইসরাইল।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, এ যুদ্ধ শেষ হলে ইসরাইল অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, গাজার সার্বিক দায়িত্ব ইসরাইলের হাতে থাকা উচিত কারণ, সম্প্রতি যা ঘটছে তা কাঙ্ক্ষিত ছিলো না। 

এর আগে গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরাইলে এ দশকের সবচেয়ে আক্রমণ চালায়। এর পরপরই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। ইসরাইল যা করছে তা যুদ্ধাপরাধ। 

এসব অভিযোগ অস্বীকার করে সাক্ষাৎকারে নেতানিয়াহু নিহতের এই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, তিনি এক পক্ষকে সমর্থন দিতে পারেন না। জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর