নতুন আরেকটি দ্বীপ পেলো জাপান

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১২:৪২ পিএম

হাজারো চিত্তাকর্ষক দ্বীপের দেশ জাপান আরেকটি নতুন দ্বীপ পেলো। সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপের জন্ম হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরে জাপানের ইয়োটো দ্বীপের কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। অগ্ন্যুৎপাতের ফলে প্রচুর পরিমাণে লাভা জমা হয়ে এই ছোট দ্বীপের সৃষ্টি হয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওগাসাওয়ারা দ্বীপের অংশ ইয়োটো দ্বীপ। খবর দ্য গার্ডিয়ান’র ।

প্রতিবেদন থেকে জানা গেছে, জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের তোলা ছবিতে এই দ্বীপ দেখা গেছে। তখন দ্বীপের ওপরে ছাইয়ের কালো মেঘ দেখা যায়। এখন ওগাসাওয়ারা দ্বীপাঞ্চলের একটি অংশ হয়েছে এই নতুন দ্বীপ।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হওয়া নতুন দ্বীপের এখনও নাম ঠিক করা হয়নি।

ভৌগলিক দিক বিবেচনায় জাপানে দ্বীপ সৃষ্টি হওয়া নতুন কোনও ঘটনা নয়। মাঝে মধ্যেই নতুন দ্বীপের সৃষ্টি হয় আবার ডুবেও যায়।

আগ্নেয়গিরির প্রকোপ এবং বৈরী আবহাওয়ার কারণে ৩ লাখ ৭০ হাজার বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দ্বীপ গণনা করা সহজ নয়। তবে ডিজিটাল ম্যাপিং ব্যবহার করে এসব দ্বীপ গণনা করে জাপান। ফেব্রুয়ারিতে এমন গণনায় সাত হাজার নতুন দ্বীপ আবিষ্কার করেছে দেশটি। যা পূর্বের দ্বীপ সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ।

সেই জরিপে সব মিলিয়ে ১৪ হাজার ১২৫টি দ্বীপের সন্ধান পেয়েছে জাপান। তার আগে মাত্র ৭ হাজার ২৭৩টি দ্বীপের কথা জানতো কর্তৃপক্ষ। 

 

একাত্তর/জো
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর