সিরাজগঞ্জে ৬৫ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ এক মাদক চোরাচালানে জড়িত এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব-১২। শনিবার সকালে সলঙ্গায় র‌্যাব-১২’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক ট্রাকচালক আবু হোসেন শুক্রবার রাতে তার ট্রাকে চট্টগ্রাম থেকে নওগাঁয় লবণ নিয়ে যাচ্ছিলেন। 

র‌্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় চট্টগ্রাম থেকে নওগাঁগামী একটি লবণ ভর্তি ট্রাকের পিছন থেকে দুইটি বস্তায় বিশেষ পদ্ধতিতে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ট্রাকচালক আবু হোসেনকে আটক ও ট্রাকটি  জব্দ করা হয়।

এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান কোম্পানি কমান্ডার। 

 

একাত্তর/জো
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর