রূপগঞ্জে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে নিহতের ঘটনায় গ্রেপ্তার এক

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে বিউটি বেগম নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে হাবিব নগর এলাকা থেকে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের ভাই সাঈদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি জুবায়ের আহমেদ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হাবিবুর রহমান ও তার ছেলে মো: মতিন মারধরের শিকার হন। ঝগড়ার সময় বিউটি বেগমের ছেলে বেলায়েত হোসেন জাহের আলীর পক্ষ নেন।

এর জেরে বিকালে হারেজের ছেলে জুয়েলের নেতৃত্বে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাবিব নগরে বিউটি বেগমের বাড়িতে হামলা চালায়।

এসময় হামলাকারীরা বাড়িতে ভাঙচুরের পর বাড়ির গেইট আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়ির ভেতরে থাকা বিউটি বেগম আগুনে দগ্ধ হন। পরে রাত ১১ টারদিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হামলা ও আগুন দেয়ার ঘটনায় রাতেই জাহেরের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজসহ ৩০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় মঙ্গলবার সকালে হাবিব নগর থেকে ভাইস চেয়ারম্যানের ভাই সাঈদকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনা জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি জুবায়ের আহমেদ। 

আরবিএস  
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর