যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে। তবে কেন বা কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বার্লিংটন শহরের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ। গুরুতর আহত তিনজনই ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা ফ্রেন্ডস স্কুলের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের তিনটি আলাদা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি) জানিয়েছে, আহতদের মধ্যে দু'জন নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং একজনের অবস্থা আপাতত স্থিতিশীল।

আহত শিক্ষার্থীদের স্বজনরা বলছে, বিদ্বেষের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। যথাযথ তদন্তের জন্য তারা পুলিশের প্রতি আহবান জানিয়েছে। 

বার্লিংটন পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পিস্তল নিয়ে এক ব্যক্তি ওই তিন শিক্ষার্থীকে গুলি করেন। তারপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরইমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীদের সন্ধানে চলছে অভিযান। 

এর আগে গত ৭ অক্টোবর হামাস-ইসরাইল রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে আরব বংশোদ্ভূতদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ঘটনা বেড়ে গেছে।

এডিসি বলছে, তারা তিনজনই ফিলিস্তিনি (আরব) বংশোদ্ভূত, আর এ কারণেই তাদের ওপর হামলা হয়েছে। 

আরবিএস  
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর