আপেল-আঙ্গুরও খায় কালা পাহাড়!

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১০:১১ এএম

নাম কালা পাহাড়। খায় আপেল আঙ্গুরও। গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। 

ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় ৩৫ মণ ওজনের কালো পাহাড় নামের একটি ষাড় গরুর পরিচর্যা করে যাচেছন কৃষক মো: শাহাজাহান মিয়া। 

স্থানীয় ক্রেতারা গরুটি দেখতে আসছেন, বিভিন্ন দাম বলছেন। কিন্তু আরও দাম পাওয়ার আশায় আছেন গরুর মালিক।

ছোলা, মাষকলাই, মসুর ডালের গুঁড়া, ভুসি, খৈল, ভুট্টা, মিষ্টি আলু, খুদের ভাত ও কাঁচা ঘাস হলো কালা পাহাড়ের প্রতিদিনের খাবার। মাঝেমধ্যে আপেল ও আঙগুরও খাওয়ানো হয় তাকে। 

ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, এবার উপজেলায় ছোট-বড় প্রায় ছয় হাজার খামারে ১৬ হাজার গরু, ছাগল ও মহিষ মোটাতাজাকরণ হয়েছে। তবে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ক্রেতা সংকটে গরু বিক্রি নিয়ে মালিকরা বেশ চিন্তিত।

আরও পড়ুন: জানাজার আগে জেগে উঠলেন মৃত ব্যক্তি!

কালা পাহাড় গরুর মালিক কৃষক শাহজাহান বলেন, অনেক কষ্ট করে তিলে তিলে গরুটি বড় করেছি। কিন্তু, চিন্তায় আছি বিধিনিষেধের কারণে ভালো দাম পাব কি না। 

এদিকে শাহাজাহান মিয়ার মত অন্যসব খামারি বা গরুর মালিকদেরও দিন কাটছে দু:চিন্তায় । 


একাত্তর/আরএইচ

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
পুলিশ বাহিনীতে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কিংবা অপশক্তিকে মদদ দিলে তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ফ্যাসিবাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর