ভিআইপি আসন সিলেট-১ পর্যবেক্ষণে আসছেন ৭৮ বিদেশি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম

দেশের ভিআইপি আসন হিসেবে পরিচিত সিলেট-১ এ ভোট পর্যবেক্ষণে ৭৮ বিদেশি পর্যবেক্ষক আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

শনিবার সকালে সকালে সিলেটের নিজ বাসভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে সবাইকে দলমত নির্বিশেষে এক যোগে কাজ করতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এরি মধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে যাচাই-বাছাই চলছে।

দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৯টিই নির্বাচনে অংশ নিয়েছে। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭১৩ জন প্রার্থী।

সিলেট শহর নিয়ে গঠিত সিলেট-১ (সাবেক সিলেট-৮) আসনকে ভিআইপি আসন বলা হয়। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে, সে দলই সরকার গঠন করেছে।

বিখ্যাত সুফি দরবেশ ও ধর্ম প্রচারক হযরত শাহজালাল ও শাহপরানের মাজার এলাকা গঠিত এ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সাবেক স্পিকার ও দুই দুই অর্থমন্ত্রী। এরা হলেন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাইফুর রহমান।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য হন একে আবুল মোমেন।

এবারও দলের মনোনয়ন পেয়ে নৌকা মার্কার প্রার্থী হয়েছেন আব্দুল মোমেন। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজকে। দলীয় মনোনয়ন না পেয়ে সিরাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। 

আরবি 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদধারীদের নৈতিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর