বিধিনিষেধ পায়ে ঠেলে আবারও শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৫:৫২ পিএম

দেশে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট থাকলেও সকাল থেকে ঘাটে ভিড় করেন হাজারও যাত্রী। 

শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে শত শত যাত্রীরা  মানছেন না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব।

সরেজমিন, যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পোহাচ্ছে। ফেরিতে পণ্যবাহী ও জরুরি যানবাহন ওঠার আগেই চড়ে বসছেন যাত্রীরা। 

আরও পড়ুন: নাটোরে ‘কাবিটা’ প্রকল্পের টাকা হরিলুট!

বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহম্মদ আলী বলেন, পদ্মায় প্রচন্ড স্রোত। ১৬টি ফেরির মধ্যে এখন ১০টি চলতে পারছে। ফেরিগুলোর পারাপারেও সময় লাগছে অনেক বেশি। শিমুলিয়ায় এখন কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে এখানে পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ির সঙ্গে যাত্রী ও ছোট গাড়ি পার হচ্ছে।

একাত্তর/এসি

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর