ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সতর্ক বার্তা ​আর্জেন্টাইন পত্রিকায়

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৫:১৯ পিএম

সাত সমুদ্র পেরিয়ে কোপা আমেরিকার উত্তেজনায় যে বাংলাদেশ কাঁপছে এ খবর অবশ্য নতুন নয়। তবে দেশের ব্রাহ্মণবাড়িয়ায় এর প্রভাব যেভাবে পড়েছে তাতে চমকে গেছে খোদ আর্জেন্টিনা। ধাওয়া-পাল্টাধাওয়া, মারমারি, আহত হয়ে হাসপাতালে ভর্তি ইত্যাদি খবরগুলো প্রচারিত হচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে। কে ভালো খেলছে? এমন প্রশ্নেও যে মারামারি বাধছে- বাদ যাচ্ছে সে খবরগুলোও।

image


বার্তাসংস্থা এএফপির সূত্র ধরে বুয়েনস এইরেস টাইমসে বলা হয়, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। স্থানীয় বেশ কিছু ভক্তগোষ্ঠীর সংঘর্ষের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন ও তার সঙ্গীরা। এর আগে ওই দিন সকালে নোয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে খেলা নিয়ে জীবনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে জীবন ও তার সঙ্গীরা রেজাউলের চাচাকে একা পেয়ে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই তিন আর্জেন্টিনা সমর্থককে মারধর করেন ব্রাজিল সমর্থকরা।

স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ আরমানুল ইসলাম এএফপিকে জানান, কে বেশি ভালো খেলেছে এ নিয়েও হয়েছে একদফা সংঘর্ষ।

আরও পড়ুন: হাইতির প্রেসিডেন্টকে হত্যকারীরা কলম্বিয়ার সাবেক সেনাসদস্য

এর ফলেই সিদ্ধান্ত নেওয়া হয় কোপা আমেরিকার ফাইনাল বড় পর্দায় দেখানো চলবে না সে এলাকায়। যা এখন দেশের গণ্ডি পেরিয়ে প্রচার পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও।

উল্লেখ্য, আগামী রোববার লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে নেইমারের ব্রাজিলের। ঐতিহ্যবাহী এস্তাদিও দে মারাকানায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

একাত্তর/এসি

বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীবাহী লঞ্চের ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং পরবর্তী ১০০ কিলোমিটারের জন্য ২০...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর