শেরপুরে ছাত্রদলের নয়া কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ এএম

শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে জেলা ছাত্রদলের একাংশের অভিযোগ, কোনো আগাম ঘোষণা ছাড়াই শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী অর্থের বিনিময়ে একক সিদ্ধান্তে বর্তমান কমিটি বাদ দিয়েছেন। এমন কি প্রেস রিলিজের মাধ্যমে শেরপুর জেলা ছাত্রদলের নয়া কমিটি দেওয়া হয়েছে। অভিযোগগুলো এনে ওই কমিটি দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও কুশপুতুল দাহ করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্নস্থানে ঝাড়ু মিছিল ও রাতে কুশপুতুল দাহ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবির হোসেন, রাব্বি আল হাসান বাবুসহ অনেকেই।

এক বিক্ষোভ সভায় বক্তারা বলেন, চলমান আন্দোলনে শেরপুর জেলা ছাত্রদলের সক্রিয় কমিটি রেখে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী অর্থের বিনিময়ে একক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে থেকে এই কমিটি গঠন করেন। তাই এই অবৈধ কমিটি বাতিল করতে হবে। 

তবে, আত্মগোপনে থাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এছাড়া নতুন কমিটির কারও সঙ্গেও ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আট সদস্য বিশিষ্ট শেরপুর জেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর