নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই: কাদের 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে যাওয়ায় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপরন্তু যারা যারা নির্বাচন বানচাল করতে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় ও মসৃণ করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তাই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ।

‘সুতরাং নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ আমরা দেখছি না। বরং যারা জ্বালাও পোড়াও করে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।’

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন দেশের কয়েক ডজন ব্যক্তির ওপর নতুন করে স্যাংশন ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, তবে এই তালিকায় বাংলাদেশ বা দেশের কোনো ব্যক্তির নাম নেই।

রোববার পালিত হবে বিশ্ব মানবাধিকার দিবস। দেশে মানবাধিকার রক্ষায় আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বর্তমানে দেশে মানবাধিকার কমিশন স্বাধীন ও নিরপেক্ষ ভাবে কাজ করছে।জনগণের সকল সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিয়ে যাচ্ছি।

‘বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ড নিয়ে অনেকেই কথা বলে না। ২১-এ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে কথা বলে না। মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা এসব নিয়ে কথা বলে না।’

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অসংখ্য ধর্ষণ হয়েছে, কিন্তু সেই বিষয় নিয়েও কেউ কথা বলে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিকে বিএনপির নির্বাচনবিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে মন্তব্য তিনি বলেন, এখন তারা নাশকতা করছে। এ পর্যন্ত তিনশটি পরিবহনে আগুন দিয়েছে। হেল্পারকে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে মেরে ফেলছে।

‘বিএনপি মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে হঠাৎ করে আবার নাশকতার পরিকল্পনা করছে।’

যারা নির্বাচনের পক্ষের শক্তি তাদেরকে বিএনপির নাশকতা প্রতিরোধ করতে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এগুলা নিয়ে আমরা চিন্তিত নই। বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির পরিকল্পনা তারা করছে। এসব মোকাবেলার মত সক্ষমতা, রাজনৈতিক দৃঢ়তা আওয়ামী লীগের আছে।’

এসব মোকাবেলা করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই সংগ্রাম চলবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য লড়াই চলমান থাকবে। এখন একটা মহল বিরোধিতা করছে, নাশকতা করছে। এগুলা ফেস করে নির্বাচন সম্পন্ন করাই আওয়ামী লীগের চ্যালেঞ্জ।

আরবি 
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর