টিকাটুলিতে বাসে আগুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

বিএনপির ১১ দফা অবরোধ শুরুর আগে রাজধানীর টিকাটুলিতে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সোমবার রাত দশটার দিকে বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন লাগার সংবাদে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনেও বাসে আগুন দেওয়া হয়।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে সরকার পতনের এক দফা দাবিতে নাশকতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

আর বিএনপির কর্মসূচিতে সারাদেশে অসংখ্য যানবাহনে আগুন দেয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে রোববার পর্যন্ত ২৬৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর