বিজয়ের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিজয় দিবস উপলক্ষে বাসার ছাদে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎপৃষ্টে  এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কামরাঙ্গীরচরের নার্সারি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. সুজন (১৪) দর্জির (সেলাই)  কাজ করতেন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মো. জালাল মিয়ার ছেলে। কামরাঙ্গীরচরের নার্সারি মোড়ের ৪ নাম্বার গলিতে ভাড়া বাসায় থাকতেন তারা।

নিহত কিশোরের মা অরুনা বেগম জানান, শুক্রবার রাতে কাজ শেষ করে বাসায় এসে বিজয় দিবস উপলক্ষে পতাকা লাগানোর জন্য বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠেন সুজন। সেখানে পতাকা লাগাতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সাথে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃতের বাবা জালাল জানান, তিনি পুরানো কাপড় কিনে নিয়ে আসলে, সেগুলোর ছোট-বড় ত্রুটি প্রয়োজন অনুযায়ী কাটা ও সেলাইয়ের কাজ করতো ছেলে সুজন। তিন ভাইয়ের মধ্যে সুজন ছোট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কিশোরের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাজধানীর কামরাঙ্গীরচরে মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে ভাগনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই।
কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজস্ব ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ।
রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর