পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি. আইজেনহাওয়ার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। 

শুক্রবার আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এ তথ্য নিশ্চিত করেছে। খবর পার্সটুডে ও প্রেসটিভির।  

তাংসিরি জানান, আইজেনহাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসি’র নৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করেছে। 

তিনি বলেন, গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের আরও এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার অজুহাতে পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করে ওয়াশিংটন। কিন্তু লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সে হামলা ঠেকাতে কিছুই করতে পারেনি আজেনহাওয়ার।  

আইজেনহাওয়ার এবং তার সাথে আরও কিছু সহযোগী যুদ্ধজাহাজের বহর ২০ দিন পারস্য উপসাগরে মোতায়েন ছিলো উল্লেখ করে তিনি বলেন, তবে তাদের সমস্ত তৎপরতা আইআরজিসি’র নৌ শাখার গোয়েন্দাদের নজরদারিতে ছিলো। 

এদিকে পারস্য উপসাগরে অবস্থানকালে আইজেনহাওয়ার আইআরজিসি’র এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সেন্টারের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।  

আরবিএস  
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর