মুন্সীগঞ্জে ট্রলারে বাল্কহেডের ধাক্কা, দুই মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম

মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী চর থেকে টঙ্গীবাড়ী হাসাইল বাজারে ফেরার পথে যাত্রীবাহী ট্রলারে একটি বাল্কহেডের ধাক্কায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এক কিশোরী ও এক শিশু রয়েছে। কিশোরীর নাম শিফা (১৫) ও শিশুটির নাম ফাইজা (৬)।  তবে তাদের পরিচয়ের বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ট্রলারে অন্তত ৩০ জন যাত্রী ছিলো।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে ওয়াশিংটনে অভূতপূর্ব ও রাজকীয় আয়োজনের প্রস্তুতি নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রায় এক দশকের মধ্যে শি জিনপিংয়ের প্রথম এই মার্কিন সফরটি ট্রাম্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর