সন্ত্রাসী-জঙ্গিবাদী কাজ করছে বিএনপি-জামায়াত: শেখ হাসিনা 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামায়াত জোট সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে মানুষ হত্যা ও যানবাহন পোড়ানোসহ অগ্নিসন্ত্রাস ও নাশকতায় যারা জড়িত রয়েছে তাদের ক্ষমা করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সকালে সিলেটে হযরত শাহজালালের (রা.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিলেট সফরের মধ্য দিয়ে দলীয় প্রধান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু করলেন।

সাংবাদিকদের সঙ্গে সম্প্রতি বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা ও নাশকতার কথা উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, নতুন নতুন কোচ, নতুন রেল, সেই লাইন তুলে ফেলে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করা। এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট।

বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালেও একই কাজ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এবারও তারা হরতাল দিয়েছে, মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি। মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা নির্বাচন চায়।

‘যারা নির্বাচন করবে না, করবে না। তাদের বোঝা উচিত, এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। কিন্তু সেখানে আমরা কী দেখলাম? রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে সেই আগুনে পুড়ে মারা গেল। এর চেয়ে কষ্টের দৃশ্য আর হতে পারে না। নারী-শিশুর ওপর হামলা, জজ, সাংবাদিক, পুলিশের ওপর হামলা কোন ধরনের রাজনীতি?’

হযরত শাহজালালের (রা.) মাজারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে ছোট বোন শেখ রেহানা। ইমেজ: ফোকাস বাংলা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। দেশের বেশিরভাগ দল ভোটে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

তবে ভোটের তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধ কর্মসূচি ডাকা হচ্ছে। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

সর্বশেষ মঙ্গলবার ভোরে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয়া হয়। নাশকতার ওই আগুনে পুড়ে নিহত হন মা, শিশুসহ চারজন। এর আগে নাশকতাকারীরা গাজীপুরে রেল লাইন কেটে ফেললে দুর্ঘটনা পড়েন ট্রেন। সেখানে মানুষের প্রাণহানি ঘটে।

শেখ হাসিনা বলেন, আমরা পরিকল্পনা করে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছি বিভিন্ন জায়গায়। কিন্তু এই যে, হঠাৎ হঠাৎ একেকটা ঘটনা ঘটিয়ে ফেলা; এ ঘটনাগুলো তারা এভাবে ঘটাচ্ছে। যারা এ অগ্নিসন্ত্রাসে জড়িত, যারা এ হত্যা করেছে, কারো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিতে সবাইকে আহ্বান জানান দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে এলে জনগণের কল্যাণ হয়।

‘আজকে আমি সিলেটে এসেছি। এখানে এখন কোনো ভূমিহীন, গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা গৃহহীন, ভূমিহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি। মানুষের মৌলিক চাহিদা আমি পূরণ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, যেটুকু বাকি আছে ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন, বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয়, আবার যদি সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব।

এদিন বেলা ১১টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

শেখ হাসিনা গাড়িবহর নিয়ে বিমানবন্দর থেকে হজরত শাহজালালের (রা.)  মাজারে গিয়ে জিয়ারত করেন।সেখান থেকে তিনি যান হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে।

আওয়ামী লীগ সভাপতির সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। আরো রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।  

দুই সুফি সাধকের মাজার জিয়ারতের পর মধ্যাহ্নভোজ শেষে মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের আগমন ঘিরে এরি মধ্যে সেজে উঠেছে সিলেট শহর৷ বড় জমায়েতের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে মহানগর ও তৃণমূলের নেতারা৷

আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী জনসভায় ৫ লাখ লোকের সমাগম হবে বলে এর আগে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহ আরো নতুন কিছু প্রতিশ্রুতির ঘোষণা দেবেন শেখ হাসিনা।

তার সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন৷ কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দরগাহ ও জনসমাবেশ এলাকা৷

অতীতেও সিলেটে বিখ্যাত সুফি দরবেশ ও ধর্ম প্রচারক হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে ভোটের প্রচার শুরু করেছিলেন শেখ হাসিনা।

এই দুই সুফির মাজারসহ সিলেট শহরের এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনকে ভিআইপি আসন বলা হয়। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে, সে দলই সরকার গঠন করেছে।

দীর্ঘদিন এখানকার সংসদ সদস্য ছিলেন সাবেক স্পিকার ও দুই দুই অর্থমন্ত্রী। এরা হলেন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাইফুর রহমান।

আবুল মাল আবদুল মুহিতের পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তার ভাই একে আবুল মোমেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে আসছেন।

আরবি 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর