নেপিয়ারে পেসারদের সাফল্য হুট করে নয়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

একটা নয়, দুইটা নয়, দশ উইকেটের দশটাই পেসারদের দখলে। নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়টাও সহজ হয়েছে সেখানে। আইপিএলের হাতছানি, বিসিবির আগলে রাখা, বিদেশে ম্যান উইনিং পারফর্ম করা-পেসারদের এই সাফল্য পুরোটাই এসেছে একটা প্রসেসের মধ্য দিয়ে। 

স্টাইলের সাথে ফিনিশিং যাকে বলে। এক দৌড়ে ১৬ বছরের দূরত্ব পার। শান্তর ডাবলসে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে জয় বাংলাদেশের। তবে ব্যাট যারই হোক, ম্যাচের স্কোরলাইন যখন বলে টার্গেটটা ছিল ৯৯, তখন বুঝতে বাকি থাকে না এই ম্যাচে কতটা আগুন ঝরিয়েছে বোলাররা।

তানজিম সাকিব, শরিফুল, মুস্তাফিজ, সৌম্য-এই চার পেসার তুলে নিয়েছেন কিউইদের ১০ উইকেট। শুনতে সহজ হলেও ব্যাপারটা কিন্তু মোটেও অতটা সহজ নয়। ঘরের মাটিতে যেখানে দুই পেসার নিয়ে খেলা একটি বিলাসিতা, সেখানে দেশের বাইরে পাওয়া সুযোগ লুফে নিতে শুধু ভাগ্য না, লাগে সামর্থ্য, লাগে টেলেন্ট-যেটা নিয়মিত শো করে যাচ্ছে টাইগার পেস ডিপার্টমেন্ট।

প্রতিপক্ষের ১০ উইকেট নিয়ে পেসারদের ম্যাচ জেতানো এবারই প্রথম না। চলতি বছরের মার্চে সিলেটে, আয়ারল্যান্ডের বিপক্ষে যেটা করে দেখিয়েছিলেন হাসান মাহমুদ, তাসকিন, এবাদতরা। উইকেট স্পোর্টিং হলে স্পিনের রাজত্বে ওরাও যে সম্রাট হতে পারে সেটা এখন গাণিতিকভাবেই প্রমাণিত।

এই তো কিছুদিন আগেও আইপিএলে সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ থেকে কেউই ডাক পেতেন না। তবে সময় পাল্টেছে ভারতীয়দের চোখ পর্যন্ত টাইগার পেসারদের দিকে। গেল এশিয়া কাপের ফাইনালের পরেই ইরফান পাঠান জানিয়েছিলেন ওদের পেতে কতটা উদগ্রীব হয়ে আছে ফ্রাইঞ্চাইজিগুলো।

পেসার প্রোডিউসের পর তাদের আগলে রাখার ক্রেডিটটাও বিসিবিকে দিতে হবে। দেশের কথা চিন্তা করে দুই দুইবার তাসকিনকে ছাড়েনি বিসিবি, এবার শরিফুলদের নামও উইথড্রো করে নিয়েছে ক্রিকেট বোর্ড। এই কেয়ারের ফলটাও তাই মিলছে হাতেনাতে।

তো গামিনির গোবরে এই পদ্মফুল ফোটানোর কৃতিত্বটা তাহলে কার? নিশ্চয়ই এটা শুনে আফসোসের সুরে চোখে ভেসে আসছে একজনের চেহারা, অ্যালান ডোনাল্ড। ২০ মাসের জার্নিতে কি বিপ্লবটাই না ঘটিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটে। কোনো কোচ চাকরি ছাড়ার পর এত কষ্ট হয়তো আগে কখনো পায়নি টাইগার ভক্তরা। তবে সময় বদলেছে, পেসারদের কেন্দ্র করে পারফেক্ট প্ল্যান করার এটাই পারফেক্ট সময়।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর