কালকিনি থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পিএম

মাদারীপুরের কালকিনিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান।

আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাসুদ আলম জানান, নতুন ওসি হিসেবে সরকার আব্দুল্লাহ আল মামুন সোমবার যোগ দিবেন।

শনিবার মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার এক সমর্থক এসকেন্দার আলী খাঁকে (৬৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় এসকেন্দারের চাচাতো ভাই আবু বক্কর খাঁকেও কুপিয়ে জখম করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিলে বোমা হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

পরপর দুটি ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

এ অবস্থায় মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ওসিকে প্রত্যাহার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত দেন। পরে বিষয়টি তদন্ত করে কমিশন সত্যতা পাওয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা এসেছে। সোমবার সকালে চিঠি পাবো। একইসাথে সোমবার থানায় নতুন ওসি যোগ দিবেন। পরিদর্শক সরকার আব্দুল্লাহ আল মামুন ঢাকা জেলা থেকে মাদারীপুর জেলায় ওসি হিসেবে আসবেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান জানান, কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ এসেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকী অভিযোগ তুলেছেন, ভোটে ভীতি ও ত্রাস সৃষ্টি করতেই নৌকার কর্মী-সমর্থকরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অপরদিকে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপের দাবি, এসকেন্দার পারিবারিক বিরোধে খুন হলেও সরকার ও আওয়ামী লীগকে বিতর্কিত করতেই তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।

মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

মাদারীপুর-৩ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়া, স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসা. তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, তৃণমূল বিএনপির প্রার্থী প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনীত প্রার্থী নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল খালেক, জাকের পার্টির প্রার্থী ইকবাল হোসেন।

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ৩ জন।

একাত্তর/আরএ
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর