প্যারিসে ফ্ল্যাট থেকে মা ও চার সন্তানের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ফ্ল্যাট থেকে এক মা ও তার চার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাজধানীর ৪১ কিলোমিটার উত্তর-পূর্বের শহর মিউক্স থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। 

নিউজ ওয়েবসাইট এ্যাক্টটু১৭'র প্রতিবেদনে বলা হয়েছে, মৃত নারী ওই ফ্ল্যাটে তার চার শিশুসন্তান নিয়ে থাকতেন। পুলিশ শিশুদের ৩৩ বছর বয়সী বাবাকে খুঁজছে। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।  

প্রসিকিউটর জিন-ব্যাপটিস্ট ব্লেডিয়ার ফরাসি মিডিয়াকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, মরদেহ উদ্ধারের পরপরই তদন্তে নেমেছে পুলিশ। 

প্যারিস অঞ্চলে সম্প্রতি একাধিক শিশুহত্যার ঘটনা ঘটেছে। 

সবশেষ নভেম্বর মাসের শেষের দিকে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার চার থেকে ১১ বছর বয়সী তার তিন মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেছেন।

এর আগে অক্টোবরে একজন পুলিশ সদস্য তার তিন মেয়েকে হত্যা করার পর নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

আরবিএস  
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর