লাইবেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

উত্তর-মধ্য লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের টোটোটা শহরে এ দুর্ঘটনা ঘটে। 

বুধবার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ফ্রান্সিস কাতেহের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। 

ডা. কাতেহ বলেন, নিহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। কারণ, কেউ কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

তবে এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, এখনও যারা নিখোঁজ তাদের সন্ধানে অভিযান চলছে। 

এর আগে টোটোটা পুলিশ জানিয়েছিল, বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করলে তারা আহত হয়।

বিস্ফোরণে বহু মানুষ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন লাইবেরিয়া ন্যাশনাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিন্স বি মুলবাহ। 

আরবিএস
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর