সাকিবের চড়, ঘটনাটি ভোটের দিনের নয়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম

ভোটের মাঠে এক ভক্তের ওপর চড়াও হয়েছেন ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভোটের দিন ভিডিওটি ভাইরাল হওয়ায় এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই এটিকে ভোটের দিনের ভিডিও ভেবে ভুল করেছেন।

রোববার একাধিক মূলধারার গণমাধ্যমের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইলেও ভিডিওটি শেয়ার হয়েছে। এসব ভিডিওতে সঠিক দিন-তারিখ উল্লেখ না থাকায় বিভ্রান্ত আরও বেড়েছে।

সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে বলা হয়, ৭ জানুয়ারি সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার পর একটি কেন্দ্র পরিদর্শন করছিলেন সাকিব। সে সময়ই এক সমর্থককে চড় মেরে বসেন তিনি।  

তবে ওই ভিডিওটি আদতে নির্বাচনের দিন অর্থাৎ ৭ জানুয়ারির নয়। ভোটের দিন এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

আসল ঘটনা ঘটে ২ জানুয়ারি। সেদিন নির্বাচনি জনসভায় মাগুরা থেকে সাকিব ফরিদপুরে আসেন। সেখানেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। এসময় মেজাজ হারিয়ে হঠাৎ ভিড়ের মধ্যে এক সমর্থককে চড় মেরে বসেন তিনি।  

যদিও ভোটের প্রচারের সময় সাকিবকে একবারও মেজাজ হারাতে দেখা যায়নি। বয়স্ক থেকে তরুণ- সবার সঙ্গেই সাকিব মিশে গেছেন বন্ধুর মতো। মাগুরার কৃষক থেকে শুরু করে ঘরে ঘরে সবার খোঁজ নেন তিনি। আশ্বাস দেন মাগুরাকে এগিয়ে নেওয়ার। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলো মোট চারজন। 

আরএ/আরবিএস
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে এক নজর দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে জাহিদ হোসেন নিরব (১৩) নামে এক শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে পরাজিত হওয়ার পর কুমিল্লায় এক উপজেলা ভাইস-চেয়ারম্যানকে কিল-ঘুষি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর