ভুটানে সাবেক প্রধানমন্ত্রীর দল দ্বিতীয়বার জয়ী

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম

ভুটানের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। মঙ্গলবার দেশটিতে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

ভুটানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ভুটানের সম্প্রচারমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, পিডিপি ক্ষমতায় ফিরে আসতে ৪৭টি জাতীয় পরিষদের আসনের মধ্যে ৩০টি জিতেছে এবং ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) ১৭টি আসন পেয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রায় দুই তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি।

ভুটানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা রয়েছে। 

ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় জাতীয় সুখকে সারাজীবন প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এখন তরুণদের বেকারত্ব এবং দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

দেশটির সাবেক রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক তার পুত্র জিগমে খেসার নামগেল ওয়াংচুকের জন্য পদত্যাগ করার দুই বছর পর ২০০৮ সালে প্রথম ভোট দিয়ে গণতন্ত্রের সূচনা করে ভুটান। বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ চীন ও ভারতের মধ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ নাগরিক নিয়ে দেশটির অবস্থান।

 

একাত্তর/জো
ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বুধবার সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। মোট তিন দফার নির্বাচনের দ্বিতীয় দফায় মোট...
দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
যুক্তরাজ্যে ভোটগ্রহণ শেষ হতে না হতেই বুথফেরত জরিপের ফল আসা শুরু হয়েছে। এরইমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক। আর এ জন্য দুঃখও প্রকাশ করেছেন বিদায়ী এ প্রধানমন্ত্রী। 
গেলো মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে নির্ধারিত সময়ের এক বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর