জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বুধবার সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। মোট তিন দফার নির্বাচনের দ্বিতীয় দফায় মোট ২৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে।

দ্বিতীয় দফায় জম্মুর ও কাশ্মীরের তিনটি করে জেলায় ভোটগ্রহণ হচ্ছে। কাশ্মীরের তিন জেলা হল- বদগাম, গান্ডেরবাল ও শ্রীনগর। আর জম্মুর তিন জেলা হচ্ছে- রইসি, রাজৌরি ও পুঞ্চ। এগুলোর মধ্যে শ্রীনগরে আটটি, বদগাম জেলায় পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দুইটি এবং রইসিতে তিনটি বিধানসভা আসন রয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র।

দ্বিতীয় দফার ভোটে ২৫ লাখ ৭৮ হাজার মানুষ ভোট দেবেন বলে ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে।

দ্বিতীয় দফার ভোটে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ মোট ২৩৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। ওমর আবদুল্লাহ ছাড়াও কংগ্রেসের তারিক হামিদ কাড়রা, বিজেপির রবীন্দ্র রায়না ও আলতাফ বুখারির মতো প্রার্থীর পরীক্ষা হচ্ছে এ ভোটে।

এদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোয় রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে মাঠে রয়েছে আধাসামরিক সেনা। রইসি, রাজৌরি ও পুঞ্চে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক মাস ধরে এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিভিন্ন ঘটনা ঘটেছে। এজন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে অঞ্চলগুলোতে।

ভারতীয় সংবিধানে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর প্রায় এক দশক পর এবার প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। গত ১৮ সেপ্টেম্বর ৯০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৪টিতে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়েছিল ৬১.৩৮ শতাংশ। বুধবারের এই ২৬ আসনের পর ১ অক্টোবর তৃতীয় দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে। আগামী ৮ অক্টোবর হবে ভোট গণনা।

 

একাত্তর/জো
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর