প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১১:২০ পিএম

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। এ তালিকায় আগের পাঁচ উপদেষ্টার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ছয়জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে।  

নতুন করে নিয়োগ পাওয়া উপদেষ্টা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক ই এলাহী চৌধুরী, সালমান এফ রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদাসহ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে নতুন মেয়াদে তাদের দপ্তর এখনও বণ্টন করা হয়নি।  

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন- ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ) ও সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।  

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর