তানজানিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ২২

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে অবৈধ একটি স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনজিইয়ালিতা খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বারিয়াদির জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক যখন একটি ঝুঁকিপূর্ণ এলাকায় খনন করছিল তখন এ দুর্ঘটনা ঘটে। চলমান ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় খনন কাজ বন্ধ ছিলো। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছিল যে, ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ২২টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে, যদিও ঘটনাস্থল থেকে প্রায় সব ধ্বংসাবশেষ অপসারণ করা হয়েছে।

সিমালেঙ্গা বরাত দিয়ে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দলটি প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে একটি সমৃদ্ধ স্বর্ণের খনিজ অঞ্চল আবিষ্কার করেছিল এবং সরকারের অনুমোদন না নিয়েই খনিততে কাজ শুরু করেছিল। এসময় আঞ্চলিক কর্মকর্তারা তাদের কর্মস্থল পরিদর্শন করেন এবং খনন কাজ বন্ধ রাখতে বলেন। 

দলটি এই আদেশ অমান্য করে এবং শুক্রবার খনন শুরু করার পরে খনির কিছু অংশ তাদের ধসে যায় এবং তারা ভেতরে আটকে পড়ে।

দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পরে আফ্রিকার চতুর্থ বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ তানজানিয়া।

দেশটির সরকার ছোট আকারের খনি শ্রমিকদের নিরাপত্তার উন্নতির জন্য কয়েক বছর ধরে কাজ করেছে। কিন্তু এখনও সেখানে অনিরাপদ এবং অনিয়ন্ত্রিতভাবে অবৈধ খনন চলছে।

আরআর
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর