১০০ দিনে এক হাজার সামরিক যান ধ্বংস করেছি: হামাস

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১০০ দিনের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। এ সময়ের মধ্যে দখলদার বাহিনীর এক হাজারের বেশি সামরিক যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।  

হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় একথা জানান। খবর প্রেসটিভির। 

আবু উবায়দা বলেন, গাজা উপত্যকায় শত শত ইসরাইলি সামরিক যান ধ্বংস কিংবা অচল হয়ে গেছে। উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরাইলি সামরিক যান প্রবেশ করেছিল, গেলো ১০০ দিনে এমন এক হাজার যানে আমরা হামলা চালিয়েছি। হামলায় এসব যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। 

গেলো তিন মাসে গাজা উপত্যকায় হামাস ‘শত শত সফল অভিযান চালিয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বাড়ছে এবং সে যুদ্ধের আগুনে শত্রু বাহিনী ও তাদের পৃষ্ঠপোষকরা জ্বলেপুড়ে মরছে।

গাজা আগ্রাসনে ইসরাইলি বাহিনী যেসব সাফল্য অর্জনের দাবি করেছে তা নাকচ করে হামাস মুখপাত্র বলেন, আমাদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্ল্যাটফর্ম ও বহু কিলোমিটার টানেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা ধ্বংস করার যে দাবি ইসরাইল করছে, তা হাস্যকর। এমন একদিন আসবে যেদিন এসব দাবি মিথ্যা প্রমাণিত হবে। 

অডিও বার্তায় হামাসের হাতে আটক থাকা ইসরাইলি বন্দিদের বিষয়ে তিনি বলেন, ইসরাইলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনের কারণে গত কয়েক সপ্তাহে বহু ইসরাইলি বন্দির সঙ্গে হামাসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের অনেকেই নিহত হয়েছে। ইসরাইলি আগ্রাসনে বাকিদের জীবনও বিপন্ন হয়ে পড়ছে। 

এসব বন্দিদের ভাগ্যে যা কিছু ঘটছে তার পুরো দায় ইসরাইলের বলেও অভিযোগ করেন তিনি। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসরাইলের সাথে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আবু উবায়দা। 

ফিলিস্তিনের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি আলোচনার কোনো অর্থ হয় না বলেও মনে করেন এ হামাস নেতা। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর