পররাষ্ট্রমন্ত্রীকে নৌকা উপহার মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের সময় পৃথকভাবে তার হাতে এ উপহার তুলে দেন পিটার হাস ও চার্লস হোয়াইটলি।

দুই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে নানা দেশের নানা মত ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন সরকারের সঙ্গে তারা কাজ করছে। আমরা একযোগে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে বড় অংশীদার যুক্তরাষ্ট্র জানিয়ে তিনি বলেন, ‘আমরা উভয়ই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করবো বলে আমরা আলোচনা করেছি। একইসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতও নতুন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করার জন্য, সম্পর্ককে আরও বলিষ্ঠ করার জন্য বিজনেস বাস্কেট আরও বিস্তৃত করার জন্য এবং মার্কিন সরাসরি বিনিয়োগ আরও বাড়ানোর জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।’

আলোচনাকালে গত ৫২ বছরের পথ চলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

তিনি জানান, গত নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে অনেকেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসেছে এবং সে বিষয়টি আলোচনা হয়েছে। বাংলাদেশ একটা ভালো নির্বাচন হয়েছে এবং ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪২ শতাংশ বলেও তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে রোহিঙ্গা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গেও আমি রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছি।

ইউরোপ থেকে বিনিয়োগ আসার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাতে করে ইউরোপিয়ান বিনিয়োগ হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বেসরকারি খাতে যাতে বিনিয়োগ করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।’

মার্কিন সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে কথাবার্তা হয়েছে। ইতোমধ্যে একটি মার্কিন কোম্পানি আমাদের এখানে প্রচুর তেল আছে, সেটি খুঁজে বের করেছে। সেটি নিয়ে আলোচনা হয়েছে। তেল উত্তোলন করতে পারলে আমাদের দেশ উপকৃত হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান কিছু প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

একাত্তর/জো
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর