নির্বাচন নিয়ে আবারও একই কথা বললো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন তুললো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি উল্লেখ করে বিরোধীদলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে দেশটি। সব দল নির্বাচনে অংশ না নেয়ায় হতাশাও জানায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ বিষয়ে কথা বলেন।

এদিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য পর্যবেক্ষকদের সাথেও আলোচনা করে জানা গেছে, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। পাশাপাশি ভোটের আগে-পরে সহিংসতার নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। 

মিলার বলেন, সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করতে, অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছেন। এছাড়া তারা সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহবান জানাচ্ছেন। 

এআরএস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অদূরে চেস্টনাট রিজের ‘থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে’ দুই দিনব্যাপী ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’...
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
তিনজন নারী শেফ। যারা লড়াই করেছেন জেন্ডারভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হয়েছেন সফল। তাদের লড়াইকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র "আ ওম্যানস প্লেস"। যুক্তরাষ্ট্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর