ব্রিটেনে আবারও পরমাণু বোমা বসাচ্ছে আমেরিকা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

ব্রিটেনে আবারও পরমাণু বোমা মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেলো ১৫ বছরের মধ্যে এই প্রথম এমন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে ওয়াশিংটন। 

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে শনিবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যখন রাশিয়া এবং উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সামরিক জোটের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময় প্রকাশ্যে এলো এ খবর।

টেলিগ্রাফ জানিয়েছে, সাফোকের ল্যাকেনহেথের রয়্যাল এয়ারফোর্স স্টেশনে একটি নতুন স্থাপনার জন্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। যা ঘাঁটিতে পরমাণু অস্ত্র আনার বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনার ইঙ্গিত বহন করে। 

রয়াল এয়ারফোর্স ল্যাকেনহেথে বি৬১-১২ বোমা রাখবে বলে ধারণা করা হচ্ছে যা ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা বোমাগুলোর চেয়ে তিনগুণ বেশি ধ্বংসাত্বক।

এদিকে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোর বহু নেতা ন্যাটো জোটকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। ইউরোপে একটি বড় যুদ্ধ আসন্ন এমনটাও বলছেন অনেকে। 

গেলো সপ্তাহে অ্যাডমল রব বাউয়ার, একজন জ্যেষ্ঠ ন্যাটো সামরিক কর্মকর্তা বলেছেন, বেসামরিক নাগরিকদের আগামী ২০ বছরের মধ্যে রাশিয়ার সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।

একই সুরে মার্কিন নৌসেনা সেক্রেটারি কার্লোস দেল তোরো বলেন, ব্রিটেনকে তার সশস্ত্র বাহিনীর আকার বড় করতে হবে। 

যদিও এ বিষয়ে আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সতর্ক করেছে রাশিয়া। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন পরমাণু ওয়ারহেড ব্রিটেনে ফেরত আনা হলে মস্কোও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা পরাজিত হয়েছে। এখন রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তারা।

আরবিএস
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর