খান ইউনিসে ব্যাপক সংঘর্ষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন নাসের হাসপাতাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

গাজার খান ইউনিসের রাফায় হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এতে সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নাসের হাসপাতাল। খবর আল-জাজিরার।

শুক্রবারের আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায় সত্ত্বেও ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজায় খান ইউনিসের স্বাস্থ্যসেবার ওপর হামলা অব্যাহত রেখেছে। এতে ওই এলাকার নাসের হাসপাতাল ইতিমধ্যে সম্পূর্ণভাবে সব সেবা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। 

কয়েক দিন ধরেই খান ইউনিসে অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে আল-দাহারা এলাকা থেকে।

এরিমধ্যে একটি খান ইউনিসে ইউএনের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাফায় একটি বাড়িতে হামলায় তিন জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ব্যাপক প্রচেষ্টার পর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘ অবশেষে ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রমা রোগীদের চিকিৎসা করতে চিকিৎসা সরবরাহ আনতে এবং আহত রোগীদের রাফাতে সরিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু শুক্র ও শনিবার রাফায় হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের ফলে চরম বিপাকে পড়েছে রোগীরা।

সাত অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ হাজার ৮৩ জন নিহত এবং ৬৪ হাজার ৪৮৭ জন আহত হয়েছে। আর সাত অক্টোবর থেকে এ পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৯।

একাত্তর/আরআর/এসি
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর