ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও তিনজন। টিট-ফর-ট্যাট অবস্থানের পর দুই দেশের সম্পর্ক সংশোধনের প্রচেষ্টার মধ্যে নতুন করে এ হামলার ঘটনা ঘটলো।  

পাকিস্তানের রাষ্ট্রদূত এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সিস্তান-বেলুচেস্তান প্রদেশের সারাভানে এ হামলার ঘটনা ঘটে।   

তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু এক্সে (সাবেক টুইটার) বলেন, ভয়াবহ এ হত্যাকাণ্ডে আমি গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকাহত পরিবারগুলোকে পূর্ণ সমর্থন দেবে। আমরা ইরানকে পূর্ণ সহযোগিতার আহবান জানিয়েছি। 

ইরানের গণমাধ্যমগুলো বলছে, তিনজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। হামলার পরপরই তারা পালিয়ে গেছে। বন্দুকধারীদের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ। 

বেলুচ অধিকার গোষ্ঠী হালভাশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিহত পাকিস্তানি শ্রমিকরা একটি অটো মেরামতের দোকানে কাজ করতেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। 

তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, এটি একটি ভয়ংকর এবং ঘৃণ্য ঘটনা। আমরা দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

তিনি আরও বলেন, আমরা ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং অবিলম্বে ঘটনার তদন্ত এবং জড়িতদের বিচার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের সোমবার পাকিস্তানে পরিকল্পিত সফরের আগে এ ঘটনা ঘটলো।

এর আগে চলতি মাসে পাকিস্তানের ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে আশ্রয় নেয়া ইরানি জঙ্গি গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ক্ষেপণাস্ত্র হামলার এক দিনের মাথায় ইরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান।

এর পরপরই ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামাবাদ। 

এমন পরিস্থিতিতে উভয় দেশকে সংযত হবার পাশাপাশি আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহবান জানায় চীন। 

এরই ধারাবাহিকতায় পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আলোচনা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আরবিএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর