তরমুজের মধ্যে গাঁজা, ভিডিও ভাইরাল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম

গাঁজা বা মারিজুয়ানা একটি সাইকোঅ্যাকটিভ ড্রাগ যা মস্তিষ্ককে প্রভাবিত করে। যদিও বহু শতাব্দী ধরে গাঁজা বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহৃত হয়ে আসছে, গাঁজা বা আগাছা ধূমপান গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। গাঁজার আসক্তি স্থায়ী মানসিক ব্যাধি সৃষ্টি করতে পারে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। 

এরপরও বহু দেশ সাময়িক আনন্দের জন্য মারিজুয়ানা সেবনকে বৈধতা দিয়েছে। তবে বিশ্বের বেশিরভাগ দেশেই গাঁজা সেবন বৈধ নয়, দেশে দেশে এটি অবৈধ রয়ে গেছে। 

এসব দেশে বিভিন্ন মাধ্যমে গাঁজা পাচার হয়। যেখানে চোরাকারবারীরা নিষিদ্ধ দেশগুলোতে গাঁজা পাচার করার জন্য অভিনব সব উপায় অবলম্বন করে, ফিক তেমনই এক অবাক করা ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যা ভাইরাল হয়েছে মুহূর্তেই। 

এই ভিডিয়োটি মাইক্রো ব্লগিং সাইট এক্সের হ্যান্ডেল @Crazy Clips -এ শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ তরমুজ কাটছে কিন্তু কাটার পর এর ভেতর থেকে হুবহু তরমুজের রঙের একটি ব্যাগ বেরিয়ে আসে। থলে কাটলে গাঁজা ভর্তি থাকতে দেখতে পাওয়া যায়।

ট্রাকে বোঝাই বেশ কিছু তরমুজ কাটার পর একই জিনিস দেখা যায়। তরমুজগুলো লুকিয়ে এই ভাবে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ক্রমশ ভাইরাল হচ্ছে। যদিও এই ভিডিওটি ২০২০ সালের বলে জানা গেছে। আর ঘটনাটি কলম্বিয়ায় ঘটেছে।

ভিডিওটি ২৮ জানুয়ারি শেয়ার করা হয়। এই প্রতিবেদনটি লেখার সময় ৩৬ মিলিয়নের বেশি ইউজার এই অভিনব ভিডিওটি দেখেছেন। একই সঙ্গে এই ভাইরাল হওয়া পোস্টের কমেন্ট সেকশনে বহু ব্যবহারকারি নিজেদের মতামত জানাতে কমেন্ট করেছেন।

একাত্তর/এসি
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
নৃশংসতা ও ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে গেলো লাতিনের কুখ্যাত মাদক কারবারিরা। তিন আর্জেন্টিাইন নারীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত থাকেন মাদক দস্যুরা।
গাজা গণহত্যা শুরুর পর থেকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে ভুগছে ইসরাইলিরা। প্রতি চারজন ইসরাইলির মধ্যে একজন মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছে।
গাঁজা সেবন এবং গাঁজা খেয়ে নেশা করার বহু কাহিনি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে। এই মাদক বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর