এবার গাঁজার নেশায় বুঁদ হলো ইঁদুর

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:৪৯ পিএম

গাঁজা সেবন এবং গাঁজা খেয়ে নেশা করার বহু কাহিনি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে। এই মাদক বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। গাজা সেবন করে মানুষের নেশা করার কথাই আমরা এতদিন শুনে আসছি আমরা। এবার জানা গেলো, শুধু মানুষই নয়, গাঁজার নেশায় বুঁদ হয়েছে ইঁদুরও।

অবাক হচ্ছেন তো। হবারই কথা। কারণ এবার গাঁজা খেলো ইঁদুর এবং নেশায় হলো বুঁদ। তাও আবার পুলিশের জব্দ করা গাঁজা খেয়ে এমন অবস্থা হয়েছে তাদের। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ এই কাহিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স পুলিশ সদর দপ্তরের জরাজীর্ণ ভবনের একটি খানসামা কক্ষের ভেতরে রাখা ছিলো বাজেয়াপ্ত করা গাঁজা। নেই কক্ষে প্রবেশ করে ইঁদুরগুলো বাজেয়াপ্ত করা গাঁজা খেয়েছে। আর এই দাবি সাধারণ কারও নয়, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের পুলিশ প্রধানের।

পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক দাবি করেন, নিউ অরলিন্সের পুলিশ বিভাগের পুরোনো অফিস ভবন এতটাই জরাজীর্ণ এবং পোকামাকড়ে ভরপুর যে প্রাণীরা রেকর্ড রুমে সহজেই ঢুকে পড়তে পারে। সিটি কাউন্সিলের সদস্যদের এই পুলিশ কর্মকর্তা বলেন, ইঁদুরগুলো আমাদের গাঁজা খাচ্ছে, তারা নেশায় বুঁদ হয়ে আছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ভবনটি পুলিশের কার্যক্রম চলে আসছে সেই ১৯৬৮ সাল থেকে। এতো বছরেও এমন ঘটনার কথা কেউ মনে করতে পারছে না। নিউ অরলিন্স পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের ডেস্কে নেশায় বুঁদ ইঁদুরের মল পাওয়া গেছে। যা নিয়ে ভীষণ অস্বস্তি তৈরি হয়ে সবার মধ্যে।

নিউ অরলিন্সের এক কীটনাশক বিশেষজ্ঞ রন হ্যারিসন জানান, তিনিও আগে কখনও ইঁদুরের গাঁজা খাওয়ার কথা শুনেননি। ইঁদুরেরা যখন গাঁজা খায় তখন তারা কিসের মধ্য দিয়ে যায় এমন প্রশ্নে তিনি জানান, এরা মানুষের মতো একই প্রভাব অনুভব করতে পারে।

নিউ অরলিন্সের পুলিশ ইঁদুরের গাঁজা সেবনের অভিনব কথা না শুনলেও, প্রতিবেশী ভারতে এটি নতুন কোন খবর নয়। এর আগে ২০২২ সালের ভারতের উত্তর প্রদেশের পুলিশ দাবি করে, তাদের জব্দ করা ১৯৫ কেজি গাঁজার পুরোটাই খেয়ে ফেলে ইঁদুর। যদিও এনিয়ে কোন তথ্য প্রমাণ দিতে পারেনি তারা।

এআরএস
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
নৃশংসতা ও ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে গেলো লাতিনের কুখ্যাত মাদক কারবারিরা। তিন আর্জেন্টিাইন নারীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত থাকেন মাদক দস্যুরা।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের যাওয়ার সময় গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ।
গাজা গণহত্যা শুরুর পর থেকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে ভুগছে ইসরাইলিরা। প্রতি চারজন ইসরাইলির মধ্যে একজন মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর