মুশফিকুর রহিমের পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৫:১৭ পিএম

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা-মা সহ পরিবারের ৫ সদস্যের শরীরে করোনা উপসর্গ দেখছেন বগুড়ার চিকিৎসকেরা। 

৩ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট এবং ডাইরিয়া নিয়ে মুশফিকের বাবা মাহবুব হামিদ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় স্থানীয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বুকের সিটিস্ক্যান করালে তার বুকের ২৫ ভাগে করোনা সংক্রামণের লক্ষণ দেখতে পান চিকিৎসকেরা। অবস্থার অবনতি হলে বুধবার (১৪ জুলাই) দুপুরে অক্সিজেন সিলিন্ডারসহ অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করা হয়। 

আরও পড়ুন: ডিজিটাল হাটে পাঁচ দিনে হাজার কোটি টাকার পশু বিক্রি

অ্যাম্বুলেন্স মুশফিকুর রহিমের মা হামিদা বেগমসহ আরো ৩ জন রয়েছেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (বগুড়া)-এর সভাপতি এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু জানান, মুশফিকুর রহিমার বাবা এখন ভাল আছেন। তার অক্সিজেনের মাত্রা এখন ৯২। 

এদিকে বাবা-মার অসুস্থতার খবর শুনে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক। পরিবারের সদস্যদের করোনা আক্রান্তের খবর এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় মঙ্গলবার রাতেই মুশফিক দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

একাত্তর/এআর

তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর