ঢাকার বাতাস আজ ঝুঁকিপূর্ণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

দূষিত বাতাসের শহরের তালিকায় বিশ্বের অন্যান্য শহরকে পেছনে ফেলে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শীর্ষে এসেছে ঢাকার নাম। আজ মঙ্গলবার সকাল ৯টা ২১ মিনিটে ১ নম্বরে থাকা ঢাকার স্কোর ছিল ৩৫০, যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।

একই সময় তালিকায় ২ নম্বরে ছিল ঘানার আক্রা, স্কোর: ২১১। ১৯৫ ও ১৮৩ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে ৩ ও ৮ এবং ১৮৮ ও ১৮২ স্কোর নিয়ে ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই আছে যথাক্রমে ৪, ৫ ও ৯ নম্বরে। এছাড়া উগান্ডার কম্পালা ৬ নম্বরে, স্কোর: ১৮৮। এক্ষেত্রে ভারতের কলকাতা ও দিল্লির সমানুপাতিক অবস্থান করছে উগান্ডার কম্পালা। ১৮৬ ও ১৭০ স্কোর নিয়ে চীনের শেনইয়াং ও বেইজিং আছে যথাক্রমে ৭ ও ১০ নম্বরে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এআর
গত দুই মাসে একদিনও নির্মল বাতাস ছিলো না রাজধানী ঢাকায়। আর গত ৯ বছরে মাত্র ৫০ দিন বিশুদ্ধ বাতাস মিলেছে নগরবাসীর জীবনে। সময়ের সাথে পাল্লা দিয়ে বায়ু দূষণ বেড়েই চলেছে। পরোক্ষভাবে বায়ু দূষণ নীরব ঘাতক...
ঢাকার বাতাসে যেনো বিষ ভেসে বেড়াচ্ছে! শুষ্ক এই মৌসুমে অতীতের সব রেকর্ড ভেঙেছে বায়ু দূষণ। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ থাকছে ঢাকা।
সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু আজ (শুক্রবার) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে উঠে...
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৮৭ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর