মালদ্বীপের সংসদে মারামারি-চুল টানাটানি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:৩০ পিএম

সংসদ অধিবেশনের সময় হট্টগোল-মারামারির ঘটনা রাজনীতির ইতিহাসে বিরল নয়, তবে এমনটা ঘটলে বড় করে শিরোনাম হয় মিডিয়াকে। এবার তেমনই এক ঘটনা ঘটেছে মালদ্বীপের সংসদ অধিবেশনে। মালদ্বীপে পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়ে পড়েন দেশটির ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আর এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো ভাইরাল। 

মালদ্বীপের বেশিরভাগ গণমাধ্যম ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। তারা জানাচ্ছে, রোববার প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এই ঘটনা ঘটে। নতুন চার মন্ত্রীর নিয়োগকে ঘিরে উত্তেজনা তৈরি হলে এই মারামারির ঘটনা ঘটে। 

মুইজ্জু সরকারের নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে প্রবল অসম্মতি জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এর থেকেই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানি শুরু হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাঁকে লাথি মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।

এই ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জুর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট মুইজ্জুর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। এমডিপি ও ডেমোক্র্যাট দল পার্লামেন্টে এই প্রস্তাব আনার ব্যাপারে সবার সই সংগ্রহ করেছে।

এআরএস
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
তামিলনাড়ুর রাজনীতির অলিন্দে এখন একটাই নাম- বিজয়। রূপালি পর্দার 'থালাপাতি' বা সেনাপতি এখন রাজনীতির ময়দানেও ঝড় তুলছেন। ভারতে তামিলনাড়ুই বোধহয় একমাত্র জায়গা যেখানে তারকারা শুধু অভিনেতা থাকেন না, হয়ে...
একুশ শতকের শুরু থেকেই বিশ্ব রাজনীতির দাবা খেলায় সবচেয়ে বড় ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে ‘কালো সোনা’ খ্যাত জ্বালানি তেল। কখনও যুদ্ধ, কখনও মহামারি, আবার কখনও অর্থনৈতিক মন্দা- জ্বালানি তেলের বাজার যেন এক...
শেখ হাসিনার রাজনৈতিক জীবন এক নাটকীয় উপাখ্যানের চেয়ে কম নয়, যেখানে জড়িয়ে আছে ট্র্যাজেডি, নির্বাসন এবং ক্ষমতা- যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর