ক্রিকেটার স্বর্ণার ফোনসহ মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০৬ এএম

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় স্বর্ণার চুরি হওয়া মোবাইল ফোনসহ অন্য মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আল-আমিন দেওয়ান আযান। তাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়। আল-আমিন অন্য এক নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন।

বুধবার সকালে র‍্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে তিন হাজার ডলার, সাড়ে ছয় হাজার নগদ টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়। এ অভিযোগে তিনি থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন সকালে আল-আমিনকে বাসায় রেখে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে আমাকে বলেন- তোমার মোবাইল ফোন কোথায়? আমি বলি- আমার ব্যাগে। এরপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি উঠিয়ে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান। এরপর স্বর্ণা ব্যাগ চেক করে মোবাইল দুটো পাননি।

অভিযোগে আরও উল্লেখ, অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পাই। মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করে সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময় আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভাঙা এবং তাতে থাকা সাড়ে তিন হাজার ডলার চুরি করা হয়। রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়।

একাত্তর/এসি
রাজধানীর খিলগাঁওয়ে দেয়াল ভেঙে একটি জুয়েলারি দোকানের প্রায় ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। 
চুরির অভ্যাস ছাড়াতে না পারায় মেয়েকে বাসা থেকে বের করে দিয়েছিলেন যুগ্মসচিব বাবা। মাল্টিন্যাশনাল কোম্পানির শীর্ষ পদে চাকরি করা বোনও দেন না তার পরিচয়। রাজধানীর বিভিন্ন পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে...
রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টে দুইটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। একটি দোকান থেকেই প্রায় দুই শত ভরি স্বর্ণ ও অপর দোকান থেকে ৪০ ভরি স্বর্ণ চুরি হয়। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর