বিমান হামলা নিয়ে মার্কিন সরকার মিথ্যা কথা বলছে: ইরাক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম

ইরাকে বিমান হামলা নিয়ে মার্কিন সরকার মিথ্যা কথা বলছে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। 

শুক্রবারের ওই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন বলে অভিহিত করেছে বাগদাদ। খবর প্রেসটিভির।  

ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার বিষয়ে বাগদাদ সরকার কিছুই জানে না, যুক্তরাষ্ট্র যে সমন্বয়ের কথা বলছে তা ডাহা মিথ্যা। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন বিমান হামলায় ইরাকে ১৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের কারণে ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি ইরাকের সামনে এখন ন্যায্য হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ইরাকি সামরিক মুখপাত্র ইয়াহিয়া রসুল আলাদা এক বিবৃতিতে বলেছেন, এই বিমান হামলাগুলো ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে। ইরাকি সরকারের প্রচেষ্টাকে দুর্বল করেছে এবং এমন একটি হুমকি তৈরি করেছে যা ইরাক ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

এর আগে ২৮ জানুয়ারি জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে সিরিয়া ও ইরাক সীমান্ত সংলগ্ন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জনেরও বেশি সেনা আহত হয়।

এর পর শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও সিরিয়ায় ৮৫টির বেশি স্থানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ৮৫টি লক্ষ্যবস্তুর মধ্যে ছিলো সিরিয়ার চারটি এবং ইরাকের তিনটি এলাকা।  

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বলেন, আজ থেকে আমাদের জবাব দেওয়া শুরু হয়েছে। এটি আমাদের পছন্দমতো বিভিন্ন সময় ও স্থানে চলতে থাকবে।

গত সাত অক্টোবর গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক, সিরিয়া এবং জর্ডানে ১৬০ বারেরও বেশি আক্রমণ করেছে।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর