কারাগার থেকেই ভোট দিলেন ইমরান খান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার আদিয়ালা কারাগার থেকে তিনি ভোট দেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছ, আদিয়ালা কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ইমরান খান। ইমরান খান ছাড়াও ই-মেইলের মাধ্যমে কারাবন্দি সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহি, আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রাশিদ ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ভোট দিয়েছেন।
 
তবে ইমরান খান ভোট দিতে পারলেও তার স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। কারণ তিনি দোষী সাব্যস্ত ও গ্রেফতার হওয়ার আগেই পোস্টাল ভোটিংয়ের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। বুশরা বিবি এখন ইসলামাবাদে ইমরান খানের বাসভবন ‘বানি গালা-তে বন্দি আছেন। বাসভবনটিকে সাব-জেল হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  
আদিয়ালা কারাগারে বন্দিদের মধ্যে ১০০ জনেরও কম বন্দি ভোট দিতে পেরেছেন। যা কারাগারের মোট বন্দিদের মাত্র এক শতাংশ। বর্তমানে কারাগারটিতে ৭০০০ বন্দি আছে।
 
সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, জেল প্রশাসন শুধুমাত্র সেই কয়েদিদের ভোট দেয়ার অনুমতি দিয়েছে যাদের বৈধ কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) রয়েছে। বন্দিদের অধিকাংশের আসল সিএনআইসি না থাকায় পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সংখ্যাও কম হয়েছে।

এআর
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর