খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে পাঁচ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ট্রাক চাপায় ইজিবাইকের পাঁচ যাত্রীর মৃত্যু হলো। এখনো চিকিৎসা নিচ্ছেন দুইজন।

শনিবার বিকেল চারটার দিকে উপজেলার খর্ণিয়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই ইজিবাইকের যাত্রী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস (৩০), তার দুই বছর বয়সী মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩) ও আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাতক্ষীরা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে খুলনা মুখী একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান দুইজন। আর হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও এবং ফায়ার সার্ভিসের যান চলাচল স্বাভাবিক করে।

একাত্তর/আরএ
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর