রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

বাংলাদেশের অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার একমত হলেও, দেশটির অভ্যন্তরীণ চলমান সংকটের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শনিবার বিকেলে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে বহু দেশীয় সংস্কৃতি উৎসব উদ্বোধন শেষে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনীর যে সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও মিয়ানমারের সাথে কথা হয়েছে।

এসময় কারাগারে মৃত্যু নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কর্মীদের হতাশা কাটাতে বিএনপির দুই-তিনজন নেতা মানুষকে বিভ্রান্ত করতে এসব বলছে। 

এর আগে মন্ত্রী দুই দিনব্যাপী বহু দেশীয় সংস্কৃতি উৎসব উদ্বোধন করেন। এতে বাংলাদেশসহ ১৩টি দেশ অংশ নিচ্ছে।

আরবিএস
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
দলীয় কোন্দলে পড়ে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর