জমি নিয়ে বিরোধ, চাচার হামলায় ভাতিজার মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার হামলায় ভাতিজা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন। 

শনিবার সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মাহফুজুর রহমান একই এলাকার মৃত তাহের মুন্সীর ছেলে এবং দারিয়াপুর বাজারের কাপড় ব্যবসায়ী।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, হাসেম বাজার এলাকায় নিহত মাহফুজুর রহমানের সাথে তার চাচা মোকছেদুলের জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার বিকালে মোকসেদুল ও তার ছেলে মোসাদুর রহমান সিয়াম বিরোধপূর্ণ জমির আইল বাধতে থাকলে মাহফুজুর রহমান তাতে বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মোকসেদুল ও ছেলে সিয়াম কোদাল ও ছুরি নিয়ে মাহফুজুর রহমানের ওপর হামলা চালান। 

এসময় মাহফুজুরের দুই ভাই মাসুদ ও গামা মিয়া তাকে রক্ষা করতে গেলে তারাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মোকছেদুলের স্ত্রী নীলুফা সুলতানা রেনুকে আটক করেছে পুলিশ।

আরবিএস
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর